ঝালকাঠীতে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঝালকাঠী শহর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় সাধনার মোড় থেকে গ্রেপ্তার ইলিয়াস হোসেন খান (৩২) ঝালকাঠী সদরের পোনাবিলিয়া ইউনিয়নের শিরযুগ গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
ঝালকাঠী সদর থানার এসআই আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালে বিপুল পরিমাণ মাদকসহ ইলিয়াসকে বরিশাল ডিবি পুলিশ আটক করেছিল।
ওই মামলায় বরিশালের একটি আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়।
মামলা চলাকালে জামিনে ছাড়া পেয়ে তিনি পলাতক ছিলেন।
