খালেদার কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিহত ১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজবাড়ী যাওয়ার পথে দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
শনিবার দুপুরে বাস চাপায় নিহত নাসিম নাসিম মিয়া (৩৮) হরিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নী ভাই।
এ দুর্ঘটনায় কামরুন্নাহার মুন্নীও আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিচালক (এসআই) সাইফুল ইসলাম জানান, হরিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইসচেয়ারম্যান কামরুন্নাহার মুন্নী ও তার ভাই নাসিম মিয়া একটি মোটরসাইকেলে করে খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।
দুপুর একটার দিকে ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে নাসিম নিহত এবং কামরুন্নাহার মুন্নী আহত হন।
দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানান তিনি।
খোন্দকার দেলোয়ারের কবর জিয়ারত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেছেন।
শনিবার দুপুরে রাজবাড়ী জনসভায় যাওয়ার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে প্রয়াত নেতার কবরস্থানে যান তিনি।
দুপুরে খালেদা জিয়া পাচুরিয়া গ্রামে খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়ারত করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, জেলা বিএনপির সভাপতি আফরোজ খানসহ অন্যরা।
