২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ ব্যবসায়ীকে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশিকে ভারতে নিয়ে গেছে বিএসএফ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শনিবার ভোরে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশে এ ঘটনা ঘটে।

পশ্চিম বালাটারী গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে মুকুল মিয়াকে (২৫) নোম্যান্স ল্যান্ড থেকে ভারতে নিয়ে যায় তারা।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম ৪৫ বিজিবি-র শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার রায় মোহন বলেন, “আহত গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

“বিকেল ৩টা পর্যন্ত বিএসএফ পক্ষ সাড়া দেয়নি।”

সীমান্তবাসী ও বিজিবি জানিয়েছে, ভোরে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশে কাঁটাতার বিহীন ফাঁকা জায়গা দিয়ে ভারত ও বাংলাদেশের একটি যৌথ বিক্রেতা দল গরু নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল।

এ সময় ভারতীয় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে পশ্চিম বালাটারী গ্রামের মুকুল মিয়া পিঠে গুলি লাগলে নোম্যান্স ল্যান্ডেই পড়ে থাকেন তিনি।

সেখান থেকে পরে বিএসএফ তাকে ভারতে নিয়ে যায় বলে অপর আহত গরু বিক্রেতার স্বজন উপজেলার গজের কুটি গ্রামের ইব্রাহিম আলী জানিয়েছেন।