বোয়ালমারীতে ‘স্বামীর লাথিতে’ স্ত্রীর মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বামীর লাথিতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় মহিশালা গ্রামে এ ঘটনায় নিহত সুফিয়া বেগম (২৪) ওই গ্রামের সুজাত শেখের স্ত্রী। সুফিয়া এক সন্তানের জননী।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কলহের জেরে সুজাত স্ত্রী সুফিয়াকে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে, বলেন ওসি।
সাতৈর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশে খবর দেয়া হয়েছে।
