২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ার নতুন চেয়ারম্যানের ২ সমর্থককে কুপিয়ে আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দুই সমর্থককে কুপিয়েছে দুর্র্বত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 12:50 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শুক্রবার সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রঞ্জন হালদার (২৮) ও কপিল মণ্ডল (৩০)। তারা দুজনেই উপজেলার নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের  সমর্থক।

তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে আবাসিক চিকিৎসক সর্বদানন্দ জানান।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আহত রঞ্জন হালদারের বাবা আশু হালদার বলেন, সকাল ১০টার দিকে বুরুয়া গ্রামের মণ্ডল বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রঞ্জন ও কপিলের ওপর হামলা চালায় ওই গ্রামের সদানন্দ হালদারের লোকজন।

নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মুজিবুর রহমানের দল করায় তাদের কোপানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।