২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতন: তদন্তভার সিআইডিকে দেয়ার নির্দেশ

দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তের দায়িত্বভার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বা অন্য কোনো সংস্থাকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে স্বতপ্রণোদিত হয়ে জারি করা রুলের শুনানি শেষে এই আদেশ দেন দুই বিচারক।

আদেশে সিআইডি বা অন্য কোনো সংস্থাকে দিয়ে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়।

আদেশ বাস্তবায়ন করে আগামী ৩ এপ্রিলের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ১৩ জেলার প্রতিবেদন পাওয়ার পর আদালত এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

দুলাল বিশ্বাসের উপার্জনের একমাত্র অবলম্বন মাছ ধরার জালও পুড়িয়ে দেয় হামলাকারীরা।

দুলাল বিশ্বাসের উপার্জনের একমাত্র অবলম্বন মাছ ধরার জালও পুড়িয়ে দেয় হামলাকারীরা।

দুলাল বিশ্বাসের উপার্জনের একমাত্র অবলম্বন মাছ ধরার জালও পুড়িয়ে দেয় হামলাকারীরা।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

পরে তিনি বলেন, আদালত তদন্তের অগ্রগতি ও আসামিদের গ্রেপ্তার নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই আদেশ দিয়েছে।

প্রতিবেদনগুলোতে দেখা যায়, কোথাও কোথাও এজাহারবহির্ভূত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আবার কোথাও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোথাও এমন ধারায় মামলা করা হয়েছে, যাতে শাস্তি হওয়ার সম্ভাবনা কম।

বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর পত্রিকায় প্রকাশিত হলে গত ১৫ জানুয়ারি হাই কোর্ট স্বতপ্রণোদিত হয়ে রুল জারি করে।