২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবির অপেক্ষমাণদের ভর্তি ২, ৩ মার্চ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) অপেক্ষমাণ তালিকা থেকে ২ ও ৩ মার্চ ভর্তি করা হবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 09:12 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আসন খালি থাকা সাপেক্ষে এ ভর্তি কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং মোবাইল ফোনের ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।