মাওনায় গোলাবারুদ ধ্বংস চলছে, সতর্কতা জারি
অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংসের কাজ চলাকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ কাজ চলবে ২২ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৭টা তেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীপুরের মাওনা এলাকার বারতোপা গ্রামে ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে এ কার্যক্রম চলবে।
রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপোর (সিএডি) এসব অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে এই ডেমোলিশন গ্রাউন্ডে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত কার্যক্রম চলাকালে ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা কোনো গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপদজ্জনক ও ঝুঁকিপূর্ণ।
তাই নিরাপত্তার জন্য ওই সময়ে ওই এলাকায় জনসাধারণকে চলাচল না করার এবং তাদের গৃহপালিত প্রাণীদের চলাচল না করানোর অনুরোধ জানানো হয়।
