২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলে ভারতীয় ভিসা অফিসের আশ্বাস

দেশের দক্ষিণাঞ্চলে ভারতীয় ভিসার আঞ্চলিক অফিস করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার পংকজ শরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

এছাড়া উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার বরগুনায় গভীর নলকূপ বসানো কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে পংকজ শরন একথা বলেন।

এ উপলক্ষে বড়ইতলা ফেরিঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বরগুনার জেলা প্রমাসক মো. আবদুল ওয়াহাব ভূইয়া জানান, ভারতীয় সরকারের সহযোগিতায় বরগুনায় ২০০ গভীর নলকূপ বসানো হচ্ছে। এরমধ্যে প্রথমটি বসানো হলো বড়ইতলা এলাকায়।

বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করেন শরন। সেখান থেকে বড়ইতলা ফেরিঘাটে চলে যান।

বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর সুজিত ঘোষ, পি মাসাকুই, বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ।