যুবদল নেতা গ্রেপ্তার, সোনাগাজীতে হরতাল
একাধিক মামলার আসামি ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তারের পর শনিবার আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
“তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল।”
এর প্রতিবাদে দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে হরতালের কর্মসূচি দেয় স্থানীয় যুবদল।
সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞা বলেন, “ইকবালের বিরুদ্ধে মামলা থাকার কথা ঠিক নয়। তার মুক্তির দাবিতে শনিবার উপজেলায় আধাবেলা হরতাল পালিত হবে।”
