২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে তরুণীকে শ্বাসরোধে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 01:27 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

নিহত রিমা খাতুন (১৮) রাজকান্দা গ্রামের ভ্যানচালক দেলবর হোসেনের মেয়ে। আগামী শুক্রবার তার বিয়ের দিন ঠিক ছিল।

শুক্রবার সকালে পুলিশ বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে বলে আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক জানান।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রিমা কোরানশরীফ শিখতে পাশের বাড়িতে যাওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

শুক্রবার সকালে গ্রামবাসী রিমার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি সাদিক বলেন, “ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা রিমাকে গলাটিপে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আগামী শুক্রবার রিমার বিয়ের দিন ঠিক করা ছিল। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।