২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ব্যবসায়ী খুন

নাটোর শহরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 12:44 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ওসি আসলাম উদ্দিন বলেন, ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে রফিকুলের। রাতে সেখান থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার পিঠে ও কপালে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের বড় ভাই সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের অভিযোগ রাজনৈতিক আক্রোশে এ হত্যাকাণ্ড হয়েছে।

তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রচারণা নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলছে।  আমাকে ভেবে ছোটভাইকে ছুরিকাঘাত করেছে তারা।

এ ব্যাপারে  মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।