চট্টগ্রামে গাড়িধাক্কায় পত্রিকা হকারের মৃত্যু
চট্টগ্রামের দামপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক পত্রিকা হকারের মৃত্যু হয়েছে।
নিহত মো. শামীম (২৮) নগরীর আম বাগান এলাকার আলী আশরাফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে দ্রুতগামী একটি প্রাইভেটকার পেছন থেকে শামীমের সাইকেলকে ধাক্কা দেয়।
এসময় গুরুতর অহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
