খাগড়াছড়িতে শিক্ষক-ছাত্র লড়াই
উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদরে চেয়ারম্যন পদে শিক্ষক ও ছাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও আওয়ামী লীগের সমর্থনে।
সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শানে আলম এবং বিএনপির প্রার্থী হলেন শানে আলমের শিক্ষক কংচাইরী মগ।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন দুই বেয়াই নিরাপদ তালুকদার এবং সিংহ বিজয় চাকমা।
মো. শানে আলম বলেন, শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বিএনপি প্রার্থী কংচাইরী মগ তার শিক্ষক ছিলেন।
নির্বাচনে স্যারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলেও শিক্ষক-ছাত্রের সর্ম্পক আজীবন অমলিন থাকবে বলে তিনি মনে করেন।
বিএনপি প্রার্থী কংচাইরী মগ বলেন, ১৯৬৯ সালের দিকে খাগড়াছড়ি শহরে অবস্থিত শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন কংচাইরী মগ। শানে আলম তখন তার ছাত্র ছিলেন।
সদরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নিরাপদ তালুকদারের প্রতিদ্বন্দ্বী সিংহ বিজয় চাকমা। দুজনে সর্ম্পকে বেয়াই। নিরাপদ তালুকদারের ছেলের সঙ্গে সিংহ বিজয় চাকমার মেয়ের বিয়ে হয়।
বেহাই হলেও নির্বাচনী প্রচরণায় কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।
