২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ড পদক ও সম্মাননা পেলেন ৪০ কর্মকর্তা-নাবিক

সাহসীকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য এবছর উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) পদক ও সম্মাননা পেয়েছেন ২৬ কর্মকর্তা ও ১৪ নাবিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার আগাওগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে ১৯তম কোস্ট গার্ড দিবসের অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদাজ্জামান খান কামাল।

বাংলাদেশ কোস্ট গার্ড, প্রেসিডেন্ট কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা)- এই চার শাখায় পদক ও সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কোস্ট গার্ডের আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে। সেই সঙ্গে বাহিনীর লোকবল বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামও কেনারও পরিকল্পনা আছে।

অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মকবুল হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ বছর বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব,  কমডোর সৈয়দ আবু মানসুর আরশাদুল আবেদীন, রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, কমান্ডার মোহাম্মদ জহিরুল ইসলাম, লে. কমান্ডার মোহাম্মদ শরীফুল হক খান, কে এম মামুনুর রশীদ, খাজা মাসুম, লে. নঈম মো. ইসতিয়াক আহমেদ, এম খোশবার আলী ও সুমন চন্দ্র সিংহ (মারণোত্তর)।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন ক্যাপ্টেন সেলিম রেজা হারুন, মোহাম্মদ মাজেদুল হক, আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ ইকরাম হোসেন, কমান্ডার মোহাম্মদ বজলুর রশিদ, লে. কমান্ডার মোহাম্মদ শফিকুল আলম, লস্কর আবু নাঈম মোহাম্মদ আব্দুস সামাদ আল ইমরান, লে. কাজী হারুন-অর-রশিদ, এম এ নেওয়াজ ও মো. আজিজুর রহমান।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন ক্যাপ্টেন সৈয়দ সহিদুল ইসলাম খান, মাহমুদ হোসেন, কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দিন, লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাসুদুর হাসান, লেফটেন্যান্ট কমান্ডার ফরাজী মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ, মোহাম্মদ ফয়েজুল কবীর, নাবিক এম এম জামান, এম ইউনুছ, এম এন ইসলাম ও এম ইসমাইল।

এছাড়া প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ খান, ফারজানা তন্বী, লে. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, নাবিক এম এস রহমান, এম এস ইসলাম, এম কামরুজ্জামান, আবু সাঈদ, মো. মনিরুজ্জামান ও এম সোহাগ মিয়া।