রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমুহনী এলাকার রশিদ কমপ্লেক্সের পেছনের পুকুরে ডুবে মারা যায় মোহাম্মদ রুবেল (১৭)।
উপজেলার রাজারকুল ইউনিয়নের হালাদারকুল এলাকার সিদ্দিক আহমদের ছেলে রুবেল চৌমুহনীর নুর স্যানিটারি নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, সকাল ১০টার দিকে গোসল করতে নেমে রুবেল পুকুরের গভীরে চলে যায়। এ সময় তাকে ডুবে যেতে দেখে অন্যরা উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
