২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বরিশাল প্রতিনিধি

কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 03:28 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউলিয়াপুর বেলুখা মসজিদের সামনে বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক জামাল হোসেন (৩৮) পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

আহতদের মধ্যে মাইক্রোবাস আরোহী মেহেন্দিগঞ্জ থানার এসআই আব্দুস সালাম মোল্লা (৪০), তার স্ত্রী রেহানা বেগম (৩২), ছেলে সিয়াম (১২) ও আখিফকে (৩) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-গ ১৩-০৪৬৯) পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আউলিয়াপুর এলাকায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঈমন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-জ ০৪-৮৯৬) সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রো চালক জামাল। আহত হয়েছে বাস ও মাইক্রোবাসের অন্তত ১০ আরোহী।