২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 08:47 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার বিকালে চকবাজারের বাকরিয়া ডিসি রোড চান মিয়া মসজিদ লেইনে নুরুল আমিন কন্ট্রাক্টরের দোতলা বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পূর্ণিমা আক্তার (১০) ওই ভবনের ভাড়াটিয়া ট্রাকচালক মোহাম্মদ করিমের মেয়ে। তাদের বাড়ি রাঙ্গুনিয়ায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সালাউদ্দিন জানান, গুরুতর আহতাবস্থায় সোয়া পাঁচটার দিকে তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

নুরুল আমিন কন্ট্রাক্টরের ছেলে নুরুল আজিম মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান, ছাদে খেলতে গিয়ে বিকালের কোন একসময়ে সে পড়ে যায়। পরে খোঁজাখুজি হলে ভবনের পাশের একটি ড্রেন থেকে পূর্নিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।