২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহনপুর রেলবন্দরে নেপালের রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রয়টার্স

Published : 12 Feb 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার দুপুরে এখান থেকে তিনি রহনপুর বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ ট্রেনে করে বাংলাদেশ-ভারত সীমান্তের শিবরামপুর এলাকাও পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে স্ত্রী শকুনতলা শ্রেষ্ঠ এবং নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি নির্মল প্রসাদও ছিলেন।

পরিদর্শন শেষে হরি কুমার সাংবাদিকদের বলেন, রহনপুর রেলবন্দর পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো বন্দরের বর্তমান অবস্থা দেখা, যেন তাদের ব্যবসায়ীরা কার্যকরভাবে সেটি ব্যবহার করতে পারে।

রহনপুর-সিংগাবাদ করিডোরের সাহায্যে ভারতের মাধ্যমে নেপালের সঙ্গে ব্যবসা করছে বাংলাদেশ। এ বন্দরটি নেপালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

“আমি রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া তথ্যে সন্তুষ্ট। এ বন্দরটি ব্যবসা এবং মানুষ চলাচলের জন্য আমাদের প্রয়োজন। ভবিষ্যতে রহনপুর-সিংগাবাদ করিডোর নেপাল এবং ভুটানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে,” বলেন হরি কুমার।

এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, প্রাশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (পাকশি) পঙ্কজ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১১ সালের ১৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে ভারতের সিংগাবাদ হয়ে নেপালে রাসায়নিক সার রপ্তানি শুরু হয়। এরপর আরো কয়েকবার সার যায় নেপালে। এসব সার অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসে এবং তারপর তা নেপালে যায়।