‘৫৪ প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত প্রায়’
দেশীয় ৫৪ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
চট্টগ্রামের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের মিঠা পানিতে ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।”
“মানুষের সৃষ্টি ও প্রাকৃতিক কারণে মিঠাপানির ১২ প্রজাতির মাছ ‘চরম বিপন্ন’। ৫৪ প্রজাতির মাছ ‘প্রায় বিলুপ্ত’। ২৮ প্রজাতির মাছ ‘বিপন্ন’ এবং ১৪ প্রজাতির মাছ ‘সঙ্কটাপন্ন’ অবস্থায় আছে।”
মন্ত্রী আরও জানান, দেশীয় প্রজাতির কৈ, শিং, পাবদা, ভেদা, সরপুটি ও বাইমসহ শতাধিক প্রজাতির মিঠাপানির মাছের উৎপাদন বাড়াতে মৎস্য অধিদপ্তর থেকে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
