ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাঈদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি গঙ্গাসাগর এলাকায় পৌঁছলে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলে তিনি জানান।
