২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৫০ বিঘা আখ ক্ষেত ভস্মীভূত

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় ৫০ বিঘা আখ ক্ষেত পুড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার দুপুরে কানসাট ইউনিয়নের পশ্চিম দিনাত হরিপুর এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

পরে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওয়াহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর মৌজায় গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়।

বাতাসের প্রবাহ বেশি থাকায় অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।