মিরসরাইয়ে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসচাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক (হাইওয়ে) পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাবার সাথে স্কুলে যাওয়ার পথে কমলদহ বাইপাসের মুখে স্কুলবাস দেখে বাবার হাত ছেঁড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে মারুফ। এ সময় একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাইক্রোবাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে সার্জেন্ট মেহেদী জানান।
