২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 06:19 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

নিহত আনার আলী (৫০) ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আনার আলী আর ফিরে আসেননি। সকালে গ্রামবাসী এক প্রতিবেশীর বেগুন ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।