২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে শিশুসহ আটক ১৭

অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বেনাপোলে নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এদের বাড়ি ঢাকা, বাগেরহাট, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করার চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবির টহলদল তাদের আটক করে।

তবে তাদের সঙ্গে থাকা পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে বলে জানান ওসি।