২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবককে গলাকেটে হত্যা

নিখোঁজের তিন দিন পর লক্ষ্মীপুর সদরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 05:39 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার বেলা ১টার দিকে রাধাপুর গ্রামে মুরাদ হোসেন সুমনের (৩২) লাশ পাওয়া যায়।

মুরাদ লক্ষ্মীপুর পৌর এলাকার সাহাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন বলে পারিবারের সদস্যরা জানিয়েছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয় এক নারী মিঝিবাড়ি বাগানের একটি বাঁশঝাড়ে পাতা সংগ্রহ করতে গিয়ে মৃতদেহটি দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।

বেলা ১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মুরাদের ছোটভাই মো. সোহেল বলেন, তিনদিন আগে মুরাদের বন্ধু পরিচয়ে দুই যুবক মোটরসাইকেলে করে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গিয়ে লাশ সনাক্ত করেন।

তবে, কারা তাকে ডেকে নিয়েছিল তা তিনি জানাতে পারেননি।