চট্টগ্রামে সিএনজি চালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানার নিমতলা খাল থেকে সিএনজি অটোরিকশা চালকদের জন্য নির্ধারিত শার্ট পরা আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের যুবকের লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিমতলা খালে ফেলে রাখা ওই ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কেউ হয়তো হত্যা করে তাকে সেখানে ফেলে রেখে গেছে।
সিএনজি অটোরিকশা চালকদের জন্য নির্ধারিত নীল রঙের শার্ট তার পরনে ছিল উল্লেখ করে ওসি বলেন, সে অটোরিকশা চালক হতে পারে।
