২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোটারি ক্লাবের সম্মেলন শুরু শুক্রবার

চট্টগ্রামে রোটারি ক্লাবের দুইদিনব্যাপী জেলা সম্মেলন শুক্রবার থেকে শুরু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 10:30 PM

Updated : 22 Aug 2022, 05:39 PM

পতেঙ্গা বোর্ট ক্লাবে শুক্রবার থেকে শুরু এই ‘রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর এম আনিসুজ্জামান ভূঁইয়া।  

তিনি জানান, সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের প্রতিনিধি ক্যাসাভা সাঙ্কারা পিল্লাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া সম্মেলনে ড. জামিলুর রেজা চৌধুরী, এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির উপাচার্য ড. ফাহিমা আজিজসহ  রোটারি ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও আনিসুজ্জামান ভূঁইয়া জানান।

চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং বৃহত্তর ময়মনসিংহের দুই হাজার ২০০ জন রোটারিয়ান ও ৮৪ টি ক্লাবের মাধ্যমে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ গঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, এমএ আওয়াল, আব্দুল আহাদ, মীর আনিসুজ্জামান, এবিএম ওয়াদুদ উল্লাহ।