২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থাইল্যান্ডের দুটি চোরাই ট্রলার আটক

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অবৈধ দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 07:45 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এফভি সাদিয়া ও এফভি জ্যোতি নামে ট্রলার দুটি চোরাই পথে থাইল্যান্ড থেকে আনা হয় বলে জানান কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের অপারেশন্স কর্মকর্তা লে. কমান্ডার মাসুদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকার আইস ফ্যাক্টরি জেটি ও এক নম্বর মুরিং বয়া থেকে ট্রলার দুটি আটক করা হয়।

“ট্রলার দুটি চোরাই পথে থাইল্যান্ড থেকে দেশে আনা হয়েছিল। এদের কোনো মালিক পাওয়া যায়নি।”

জব্দ ট্রলার দুটি কাস্টমস কর্তৃপক্ষকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।