কক্সবাজারে শিবিরকর্মী গ্রেপ্তার
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিদুয়ান কক্সবাজার সরকারি কলেজের ছাত্রশিবিরের প্রচার সম্পাদক বলে জানিয়েছে ওই সংগঠনের নেতারা। তিনি কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প এলাকার ফরিদুল আলমের ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, নাশকতার চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, “রিদুয়ান কক্সবাজার সরকারি কলেজের শিবিরের কর্মী এবং চিহ্নিত ক্যাডার।”
তার বিরুদ্ধে শহরের নাশকতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
