২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউজের সভাপতি আলতাফ, সম্পাদক কুদ্দুস

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত অংশের নির্বাচনে আলতাফ মাহমুদ সভাপতি ও কুদ্দুস আফ্রাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 11:27 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাসান শাহরিয়ার।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই ভোটে আলতাফ-কুদ্দুস নেতৃত্বাধীন পরিষদের প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি ওমর ফারুক-সাধারণ সম্পাদক শাবান মাহমুদ নেতৃত্বাধীন পরিষদ।

ডিইউজের ১৯টি পদের মধ্যে সাংগঠনিক সম্পাদকসহ পাঁচটি পদে জয় পেয়েছে ফারুক-শাবানের নেতৃত্বাধীন পরিষদ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই নির্বাচনে ২৫৩১ জনের মধ্যে ১৬১২ জন ভোট দেন।

সভাপতি পদে আলতাফ মাহমুদ ১০১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পান ৫৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে কুদ্দুস আফ্রাদ ৮২২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাবান মাহমুদ পেয়েছেন ৭৪৬।

আলতাফ-কুদ্দুস পরিষদের থেকে সহসভাপতি পদে আতিকুর রহমান চৌধুরী ( ৮৬৬), যুগ্ম সাধারণ সম্পাদক পদে গাজী জহিরুল ইসলাম ( ৬২৪), কোষাধ্যক্ষ পদে শাহানা শিউলী (৮৭০), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সলিমুল্লাহ সেলিম (৭৫৫), জনকল্যাণ সম্পাদক পদে মেহেদী হাসান (৮৫৬) ও দপ্তর সম্পাদক পদে জি এম মাসুদ ঢালী ( ৮৫৯) বিজয়ী হয়েছেন।

এই পরিষদ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন- অমিয় ঘটক পুলক (৭৬৪) , আখতার হোসেন ( ৭২৩), শফিউদ্দিন আহমেদ বিটু ( ৬৫০), মামুন আবেদিন (৬২০), অনুপ খাস্তগীর ( ৫৯০) ও পলি খান (৫৪৭)।

ফারক-শাবান পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী ( ৬৭১) ও প্রচার সম্পাদক রফিক আহমেদ (৭৬৮) বিজয়ী হন।

এই পরিষদের বিজয়ী সদস্যরা হচ্ছেন- শাহনাজ বেগম (৭৪৭), আলহাজ্ব জহিরুল হক ( ৬৬২) ও  শামীমা আক্তার (শামীমা দৌলা) ( ৬৫৫)।

ফলাফল ঘোষণার পর আলতাফ মাহমুদ ও কুদ্দুস আফ্রাদকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানায় সাংবাদিক নেতা-কর্মী-সমর্থকরা।