চট্টগ্রামে মন্দিরে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে সেনের হাট কালী মন্দিরে এ অগ্নিকাণ্ড হয়।
দুর্বৃত্তদের আগুনে মন্দিরের দানবাক্স পুড়ে গেছে বলে অভিযোগ করা হলেও পুলিশ বলছে, দানবাক্স পোড়ার কোনো আলামত তারা পাননি।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল্লাহ জানান, “ঘটনাস্থল পরিদর্শন করার পর আমরা মৌখিকভাবে কিছু অভিযোগ পেয়েছি। তবে আগুনে মন্দিরের তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।”
স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
“আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি,” বলেন পরিদর্শক শহীদুল্লাহ।
