২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্রে সহিংসতা: নীলফামারীতে ২ বিএনপিকর্মী গ্রেপ্তার

নির্বাচনের দিন ও ভোট গ্রহণের সময় নীলফামারী ডিমলা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মামলায় দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 07:16 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

গ্রেপ্তারকৃত বিএনপিকর্মীরা হলেন উপজেলার নাউতার ইউনিয়নের শালহাটী গ্রামের মৃত ইছামুদ্দিনের ছেলে মোবারক আলী (৪৫) ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের জমেতুলল্যার ছেলে আমজাদ হোসেন (৪০) বলে পুরিশ জানিয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  এসব মামলায় এরাসহ এ পর্যন্ত ১৭ জনেক গ্রেপ্তার করা হয়েছে।

ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, দশম সংসদ নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহণের সময় উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় থানায় ১৩টি মামলা করেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।

এসব মামলার তদন্তে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।