২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালক হত্যার দায়ে ভগ্নিপতিসহ ৩ জনের যাবজ্জীবন

শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 03:15 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহীন খাঁ, মো. জাহাঙ্গীর ও আব্দুর রহিম। তিনজনই দূর্গাপুর উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদির ভুইয়া জানান, দুর্গাপুর উপজেলার হোগলা গ্রামে মুনছুর আলী তার ছেলে মোজাম্মেলকে (১২)এক একর জমি দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয় মেয়ে জামাই শাহীন খাঁ।

এর জের ধরে ২০০১ সালের ৯ জুন সন্ধ্যার দিকে মোজাম্মেলকে খুন করে ধলাই নদীতে লাশ ভাসিয়ে দেয়া আসামিরা। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনার ৮ মাস পর ২০০২ সালের ১১ ফেব্রুয়ারি মামলা হয়। চারমাস পর পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।