২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মী গ্রেপ্তার

লালমনিরহাট, মেহেরপুর ও নীলফামারীতে বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 08:37 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার রাত থেকে রোববার পর্যন্ত একাধিক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট

ভোট কেন্দ্রে নাশকতার অভিযোগে লালমনিরহাট সদর ও পাটগ্রাম থানা পুলিশ পাঁচ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার মাহফুজ আল আসাদ জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ভাংচুর, ভোট কেন্দ্রে হামলা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

মেহেরপুর

রোববার মেহেরপুর জেলা জামায়াতে এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে (৩৬) মেহেরপুর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ভবন থেকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরণ ঘটনার প্রায় ৯টি মামলা আছে।

নীলফামারী

নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতা চালানোর মামলায় শাহজাহান আলী (৩৬) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে নীলফামারী পুলিশ।

রোববার ভোরে জেলার ডোমার পৌরসভা এলাকার চান্দিনা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম সিদ্দিকী জানান, ডোমার উপজেলার ডুগডুগি বড়গাছা ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।