২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ১১ ডাকাত আটক

নরসিংদীতে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়সহ কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 05:13 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে গত মঙ্গলবার থেকে ৬০ ঘণ্টা ধরে এ অভিযান চলে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ লুণ্ঠিত মালামাল ও একটি রাইফেলের বাট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতিতে জড়িত ছিলেন বলে স্বীকার করেছে উল্লেখ করে পুলিশ সুপার সাংবাদিকদের জানান।

তদন্তের স্বার্থে ১১ জনের নাম-পরিচয় এখই জানানো যানাননি তিনি।

গত সপ্তাহে নরসিংদীর রায়পুরার মরজাল পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এবং মনোহরদীর হিন্দু পাড়ার সাতটি বাড়িতে ডাকাতি হয়। এর ডাকাতির ঘটনায় আনসার সদস্যের কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি রাইফেলও লুট হয়।

অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলা পুলিশ কর্তৃপক্ষ।