২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সহিংসতা: ফেনীতে ৯ মামলায় আসামি ২ হাজার

ফেনীর সোনাগজী উপজেলায় নির্বাচনী সহিংসতার নয় মামলায় বিএনপি-জামায়াতের অন্তত দুই হাজার স্থানীয় নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।  

ফেনী প্রতিনিধি

মাসুম বিল্লাহ, সৌমিক হাসীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 06:17 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল সোমবার জানিয়েছেন, নির্বাচনে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে নাশকতা ও হাতাহতের ঘটনায় করা এসব মামলায় এরইমধ্যে অন্তত ৫০ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলায় ১৮ দলীয় জোটের দুই শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। বাকিরা অজ্ঞাত পরিচয়।

নয় মামলার মধ্যে চারটির বাদী পুলিশ, তিনটির বাদী নির্বাচনে দায়িত্বরত তিন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। একটি করে মামলা করেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ও এক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।