২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে ১৬টি বসতঘর ভস্মিভূত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম হারালা গ্রামে আগুনে ১৬টি বসতঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 11:50 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার রাত সাড়ে ১২টায় গ্রামের শিকদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় বলে দমকল বাহিনী জানায়।

প্রায় তিন ঘণ্টা পর দমকল বাহিনীর কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর পটিয়া স্টেশনের কর্মকর্তা দোলন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মাটির দেয়ালে টিনের চালার ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

“আগুনে ১৬টি বসত ঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

আগুনে পোড়া সবগুলো ঘরই হিন্দু সম্প্রদায়ের লোকজনের। নাশকতাকারীরা আগুন দিয়েছে বলে স্থানীয়রা মনে করলেও পু্লিশ এমন দাবি নাকচ করে দিয়েছে।

চন্দনাইশ থানার ওসি বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত করে নাশকতার কোনো আলামত মেলেনি। বৈদ্যুতিক গোলোযোগের কারণে খড়ের গাদায় লাগা আগুন পরে বসত ঘরে ছড়িয়ে পড়ে।