নাটোরে পিস্তুল-গুলিসহ যুবক আটক
নাটোরের সদর উপজেলায় পিস্তল-গুলি ও ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-৫ এর মেজর আব্দুর রহিম জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাইকেরদৌল এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সিদ্দিকুর রহমানের ছেলে নুরুল ইসলামকে (৩২) আটক করেন তারা।
এ সময় তার কাছে একটি পিস্তুল, চারটি গুলি, চাইনিজ কুড়াল ও চাপাতি পাওয়া যায় বলে মেজর রহিম জানান।
সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হযরতপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম (১৩) ও সালাম হোসেনকে (১৮) নামে দুই কিশোরকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অবরোধে পিকেটিং ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।”
