২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ দূতাবাসে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশানে রুশ দূতাবাসের একটি টিনশেড ঘর আগুনে পুড়েছে। এতে কেউ হতাহত হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 11:50 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

টিন শেড ঘরটিকে ‘ওয়েটিং রুম’ বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হলেও আসলে তা একটি গ্যারেজ বলে জানান গোলাম মোস্তফা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূতাবাস ভবন থেকে বেশ দূরে নির্জনের ওই ঘরের রেফ্রিজারেটর থেকে আগুনের সূত্রপাত হলে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওই কক্ষে রেফ্রিজারেটর, টেলিভিশন ও কম্পিউটারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট প্রায় ৫০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন ওই কক্ষের বাইরে যেতে পারেনি। এ ঘটনায় কেউ আহতও হননি।