২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের অনুরোধে সাড়া দিলো পুলিশ বাহিনী

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার দক্ষিণ সুদানে পুলিশের দুটি ইউনিট মোতায়েন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 09:34 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

জাতিসংঘের অনুরোধে এ ইউনিট মোতায়েন করা হয়েছে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

শনিবার পুলিশের সহকারী মহাপরিদর্শক জালাল উদ্দিন আহমেদ চৌধুরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুদানের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় জাতিসংঘ সেখানে পুলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়।

সেই অনুরোধের প্রেক্ষিতে গত শুক্রবার থেকে পুলিশের দুটি ইউনিট সেখানে তাদের শান্তিরক্ষা কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি সুদানে চলমান সহিংসতায় ব্যাপক প্রাণহানি হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাড়ানোর অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।