না’গঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার বিকালে এই দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক রূপগঞ্জের মাহনা গ্রামের বাবু মিয়া (২০) এবং যাত্রী একই এলাকার আবির হোসেন (২২)।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সাওঘাট এলাকায় একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি বাবু মিয়া ও আবির হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
