২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে আগুন দেয়ার সময় মোবাইল ছিনতাই জামায়াত কর্মীদের  

বিরোধী দলের অবরোধের মধ্যে চালক ও সহকারীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

রোববার গভীর রাতে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ওসি এসএম আনোয়ার হোসেন বলেন, “রোববার রাত ২টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা শ্যামবাগাত এলাকায় রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ধানবোঝাই ট্রাকটি আটকে দেয়।

“প্রথমে তারা ট্রাকচালক ও তার সহকারীকে নামিয়ে মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।”

ট্রাকটি মাদারীপুর থেকে বাগেরহাটের চুলকাঠি বাজারে যাচ্ছিল বলে জানান তিনি।

ট্রাক চালক পারভেজ বলেন, হামলাকারীরা আগুন দেয়ার আগে তাদের দুজনকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।