পাকিস্তানে নিন্দা প্রস্তাবের প্রতিবাদ জামালপুরে
কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদ করেছে বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টি।
শনিবার সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময়ী চত্বরে ন্যাশনাল আওয়ামী পার্টি জেলা শাখা এক মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পাকিস্তানের এ আচরণকে ধিক্কার দিয়ে ওই দেশের পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা ন্যাপের সভাপতি খায়রুল আলম, ন্যাপ নেতা আলমগীর শাহজাহান, গণজাগরণ মঞ্চের যুগ্ম আহবায়ক সৈয়দ তানভীর আহম্মেদ ও জেলা সিপিবির সভাপতি আলী আক্কাস।
বক্তারা সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করা এবং পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা অর্থসম্পদ উদ্ধারের দাবি জানান।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এ সময় কাদের মোল্লাকে ‘সাচ্চা পাকিস্তানি’ বলে আখ্যায়িত করা হয়।
