জটিল হয়ে যাচ্ছে: সিইসি
প্রার্থিতা প্রত্যাহরের সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের ‘কিছু করার’ বিষয়টি জটিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তবে রাজনৈতিক দলগুলো বাস্তব সমঝোতায় এলে ইসিকে তারাই বলে দেবে কী করণীয়।
শুক্রবার সন্ধ্যায় ইসি কার্যালয় থেকে রোববার সময় সাংবাদিকদের একথা জানান তিনি।
অপেক্ষমান সাংবাদিকদের দেখে সিইসি বলেন, “আজ তো কোনো নিউজ নেই।”
দলের প্রতীক বরাদ্দ ও প্রার্থিতা বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে জানান সিইসি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের পাঠানো চিঠির বিষয়ে তিনি বলেন, “এগুলো রিটার্নিং কর্মকর্তা করবেন আইন মোতাবেক। আমরা বলে দিয়েছে, সে মোতাবেক করবেন।”
চলমান সংলাপ ও বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কাজী রকিব বলেন, “ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু সুযোগ সব সময় থাকবে। সবাই যদি বাস্তব সম্মত সিদ্ধান্তে আসেন উনারাই বলে দিবেন কীভাবে আমরা অগ্রসর হবো।”
