২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাত্রদলের হরতালে আটক ৩

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তি দাবিতে চাঁদপুরে ছাত্রদলের হরতালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 10:26 AM

Updated : 13 Oct 2022, 03:07 PM

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, বিভিন্ন স্থানে নাশকতায় জড়িত অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে  ছাত্রদল কর্মীরা চাঁদপুর-কুমিল্লা সড়কের ষোলঘর, শহরের মিশন রোড, হাজী মহসিন রোড, আক্কাছ আলী স্কুল ও নতুনবাজার-পুরানবাজার সেতুর কাছে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় কয়েকটি যানবাহনে ভাংচুর চালায় তারা।

হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহনও  চলছে না। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকার দাবিতে বিরোধী দলের অবরোধের মধ্যেই সংগঠনের নেতাকর্মীদের মুক্তি দাবিতে বৃহস্পতিবার চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল করছে ছাত্রদল।