২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ফটকে ছাত্রদলের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকাল ১০ টার দিকে মূল ফটকে তালা দেয় ছাত্রদল কর্মীরা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় একঘণ্টা পর তালা খোলা হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০ টার দিকে বিশ্বদ্যালয় ছাত্রদলের কিছু কর্মী রেল স্টেশন সংলগ্ন মূল ফটকে মিছিল করার সময় পুলিশ তাদের সেখান থেকে সড়িয়ে দেয়।

এসময় ছাত্রদল নেতা নুরুল হুদার নেতৃত্বে কয়েকজন কর্মী মূল ফটকে তালা লাগিয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর তালা খোলা হয় বলে জানান তিনি।

প্রক্টর অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান জানান, ছাত্রদল কর্মীদের সাথে যোগাযোগ করার পর তারা এসে চাবি দিয়ে গেলে তালা খোলা হয়।