২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শনিবার হরতাল

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজার জেলায় শনিবার আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার বিকালে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সরণি এলাকায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে এক সমাবেশে এ হরতালের কর্মসূচি দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন।

নেজাম উদ্দিন জানান, বিনা মামলায় ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে পুরো জেলায় শনিবার সকাল ৬টা থেকে দুপর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।