ভুয়া ডিসি গ্রেপ্তার
জেলা প্রশাসক সেজে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতারণা ও চাঁদাবাজির দায়ে বুধবারে আটক ওই দুইজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন সিরাজগঞ্জ এলজিইডি অফিসের পিয়ন ও শহরের বনবাড়িয়া গ্রামের রওশন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৮) এবং একই এলাকার আয়নাল হোসেনের ছেলে ওবায়দুল হোসেন (৩৬)।
সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, ভুয়া ‘ডিসি’ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করায় জেলা প্রশাসক বিল্লাল হোসেন নিজে আমিনুল ইসলামকে তার অফিসে থেকে ডেকে এনে বুধবার সন্ধ্যায় পুলিশের হাতে তুলে দেন।
এরপর রাত ১১টার দিকে এ বিষয়ে থানায় তদবির করতে গিয়ে এ চক্রের আরেক সদস্য ওবায়দুল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
এদের নামে জেলা প্রশাসকের সিএ আব্দুস সালাম বাদী হয়ে একটি মামলা করেছেন।
গত বছর একই অপরাধে এই চক্রের আরেক সদস্য বনবাড়িয়া গ্রামের সোহেল আহম্মেদকে র্যঅব গ্রেপ্তার করেছিল বলে জানিয়েছেন উপ পরিদর্শক নুরুল ইসলাম।
সে সময়ে সোহেল আহম্মেদ তার সহযোগী হিসেবে আমিনুল ইসলাম ও ওবায়দুল হোসেনের জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের ৩ জনের নামে মামলা করেছিল র্যাব।
