২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে রেললাইন উৎপাটন

খুলনা-পার্বতীপুর লাইনে ফিসপ্লেট খুলে ফেলায় জয়পুরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

বুধবার রাত ৮টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল ও পাঁচবিবি স্টেশনের মাঝামাঝি এলাকায় ফিসপ্লেট ও স্পিন্ডল ক্লিপ খুলে ফেলা হয় বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

পুলিশ সুপার হামিদুল আলম ও জয়পুরহাট স্টেশন মাস্টার নুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

অবরোধকারীরা এ নাশকতা ঘটাতে পারে বলে ধারণা করছেন পুলিশ সুপার।

স্টেশন মাস্টার নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পুরানাপৈল ও পাঁচবিবি স্টেশনের মাঝামাঝি জায়গায় প্রায় এক কিলোমিটার অংশে প্রায় অর্ধশত ফিসপ্লেট এবং শতাধিক ক্লিপ খুলে ফেলা হয় বলে তিনি জানান।

এর ফলে নীলফামারী থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, রাজশাহী থেকে পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস এবং রাজশাহী থেকে পার্বতীপুরগামী মেইল ট্রেন উত্তরা বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।